1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অনলাইনে যৌন নিপীড়নের দায়ে কলেজছাত্রের ৪০ বছর জেল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

অনলাইনে যৌন নিপীড়নের দায়ে কলেজছাত্রের ৪০ বছর জেল

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ২৯৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দক্ষিণ কোরিয়ায় অনলাইনে যৌন নিপীড়নের আলোচিত ঘটনার মূল হোতাকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

বিবিসি জানায়, চ্যাটরুমে যৌনতাপূর্ণ ভিডিও ছড়িয়ে দেয়ার একটি গ্রুপ পরিচালনা করতেন সাজাপ্রাপ্ত চো জু-বিন। মেয়েদের সঙ্গে প্রতারণা করে ওসব ভিডিও সংগ্রহ করা হতো।

টাকার বিনিময়ে টেলিগ্রাম অ্যাপের চ্যাটরুমটির সদস্য হতো মানুষ। অন্তত ১০ হাজার মানুষ সেটি ব্যবহার করতেন। এর জন্য তাদের প্রত্যেককে ব্যয় করতে হয়েছিল এক হাজার ২০০ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা লক্ষাধিক টাকা।

১৬ জন অপ্রাপ্তবয়স্ক মেয়েসহ ৭৪ জনের যৌনতাপূর্ণ ভিডিও ওই চ্যাটরুমে ছড়িয়ে দেয়া হয়েছিল।

বৃহস্পতিবার সিউলের একটি জেলা আদালত জানায়, অভিযুক্ত ব্যক্তি ব্যাপকভাবে যৌনতাপূর্ণ কনটেন্ট বিতরণ করেছিল। অনেক ভুক্তভোগীকে প্রলোভন দেখিয়ে ও হুমকি দিয়ে এসব আপত্তিজনক কনটেন্ট তৈরি করেছিলেন তিনি।

বলা হয়, যৌন নিপীড়ন থেকে শিশুদের রক্ষায় আইন লঙ্ঘন করেছিলেন চো। এসব আপত্তিকর ভিডিও বিক্রি করে তিনি অর্থ কামাই করতেন।

অনলাইনে যৌন নিপীড়নের এ ঘটনায় দক্ষিণ কোরিয়া জুড়ে আলোচনা তৈরি করে। শুরুতে ২৫ বছর বয়সী কলেজ শিক্ষার্থী চো’র নাম প্রকাশ করেনি পুলিশ। তার নাম প্রকাশ করতে দেশটির ৫০ লাখ মানুষ একটি পিটিশনে স্বাক্ষর করে। যার জেরে প্রকাশ করে দেয়া হয় চোর পরিচয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন