1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তামিলনাড়ু-পুদুচেরি উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় নিভার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

তামিলনাড়ু-পুদুচেরি উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় নিভার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৩০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমপানের ভয়াল স্মৃতি উসকে দিয়ে পুদুচেরির কাছে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় নিভার। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ এক বুলেটিনে জানায়, স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ২টা ৩০ মিনিট নাগাদ পুদুচেরির কাছাকাছি উপকূলবর্তী এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড়টি। তার ঝাপটা লেগেছে তামিলনাড়ুর উপকূলেও।

এদিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে চেন্নাই, পুদুচেরি, কাড্ডালোরসহ বিভিন্ন এলাকায়। নিভারের দাপটে বৃষ্টির জোর আরও বেড়েছে। সঙ্গে আছে ঝড়ও।

বুলেটিনে বলা হয়, পুদুচেরি এবং তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকাতেই ঘনীভূত হয়ে রয়েছে নিভার। সমুদ্রে ওই ঘূর্ণিঝড় অতি প্রবল থাকলেও স্থলভাগে আছড়ে পড়ার সময়েই তার দাপট কমে যায়।

ফলে নিভার এখন প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। আবহাওয়াবিদদের মতে, এখন ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। তবে তার দাপট সর্বোচ্চ হতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার।

আবহাওয়াবিদরা এও জানিয়েছেন, নিভার এখন ক্রমশ শক্তিক্ষয় করবে। আগামী ৬ ঘণ্টার মধ্যে তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে বলে মনে করছেন তারা। ঝড়ের অভিমুখ উত্তর-উত্তর পশ্চিম দিকে। ঝড়ের শক্তিক্ষয় হলেও এখনো বিপদ কাটেনি বলে তারা জানান।

ঘূর্ণিঝড় আঘাত হানার আগে থেকেই চেন্নাইসহ রাজ্যের একাধিক জেলায় তীব্র বৃষ্টি শুরু হয়। রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।

এখন পর্যন্ত রাজ্যের কয়েক লাখ মানুষকে উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নিয়েছে তামিলনাড়ুর রাজ্য সরকার সরকার। ইতিমধ্যেই ১৫০টি ত্রাণ শিবিরকে তৈরি রাখা হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের উপকূলে রণতরী আইএনএস জ্যোতি মোতায়েন করেছে নৌবাহিনী। খাবারসহ উদ্ধারকাজের বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে জাহাজটিতে।

ক্ষয়ক্ষতি এড়াতে চেন্নাই বিমানবন্দর সন্ধ্যা ৭টা থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। বন্ধ রাখা হয়েছে অধিকাংশ বড় সড়ক।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন