1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তামিলনাড়ু উপকূলে ঘূর্ণিঝড় ‘নিভার’র প্রভাব - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

তামিলনাড়ু উপকূলে ঘূর্ণিঝড় ‘নিভার’র প্রভাব

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ২৯৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘নিভার’ আজ (বুধবার) সন্ধ্যা নাগাদ ভারতের তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে আছড়ে পড়বে।

বুধবার সন্ধ্যার দিকে তামিলনাড়ুর মামাল্লাপুরম এবং পুদুচেরির কারাইকলের মাঝামাঝি আছড়ে পড়তে পারে ‘নিভার’।

আবহাওয়া অফিসের বরাত দিয়ে এনডিটিভি এদিন সকালে জানায়, ‘নিভার’র প্রভাবে অতিভারী বৃষ্টি হতে পারে এবং ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে যা ১৪৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

উইন্ডি ডটকমের আবহাওয়া চিত্রে দেখা যায়, ঘূর্ণিঝড় ‘নিভার’র প্রভাব পড়তে শুরু করেছে তামিলনাড়ু উপকূলে। সেখানে বৃষ্টিপাত শুরু হয়েছে। বাতাসের গতিবেগ বাড়ার সঙ্গে সঙ্গে সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে।

পুদুচেরিতে স্থানীয় সময় বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। জরুরি পণ্য ও সেবা নয় এমন দোকান ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে তামিলনাড়ু। আন্তঃজেলা বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় উদ্ধার কাজ চালানোর জন্য ইতোমধ্যে এনডিআরএফ’র ১ হাজার ২০০ সদস্য মোতায়েন করা হয়েছে। স্বেচ্ছাসেবীরাও উদ্ধারকাজ চালানোর প্রস্তুতি নিচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন