1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্লাটিনামের আংটি নিয়ে জটিলতা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

প্লাটিনামের আংটি নিয়ে জটিলতা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৩১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রাজধানী সংলগ্ন আমিন বাজারে শুরু হয়েছে একক নাটক ‘গেম অব লাইফ’-এর শুটিং। এতে জুটি হয়েছেন আব্দুন নূর সজল ও সারিকা সাবরিন।

শফিকুর রহমান শান্তনু রচনায়  নাটকটি  পরিচালনা করছেন দীপু হাজরা।

বুধবার ‘গেম অব লাইফ’-এর শুটিং শুরু হয়েছে। আরও কয়েক দিন ঢাকা ও আশপাশের লোকেশনে হবে দৃশ্য ধারণ।

নাটকটির গল্প এমন— আবির ও শৈলীর সংসার বেশ ভালোভাবেই চলছিলো। কোন এক সকালে কুরিয়ার যোগে শৈলীর নামে চলে আসে প্লাটিনামের একটি আংটি। যে পাঠিয়েছে এ আংটি তার কোন ঠিকানা নাই।

আংটি নিয়ে স্বামীর মধ্যে জাগে সন্দেহ। আবির মনে করে এটি শৈলীর পুরোনো প্রেমিকের কীর্তি।

অপর দিকে অন্ধ তরুণ নীরব থাকে তাদের উপরের তলায়। সে বিষয়টি সমাধান করতে আসে তাতেও কোন লাভ হয় না।

অবশেষে আবির একদিন সেই পুরোনো প্রেমিকাকে অনেক মারধর করে। বিষয়টি শৈলী জানতে পেরে আবিরের ওপর খেপে গিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। আশ্রয় নেয় ডাক্তার বোন লিলির বাসায়।

‘গেম অব লাইফ’-এর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সমাপ্তি মাসুক, মনি চৌধুরী, সবুজ রহমান, রাশেদা রাখী, মীর শীহদ, সবুর খন্দকার জুয়েল প্রমুখ।

জেড এস মাল্টিমিডিয়ার প্রযোজনায় নাটকটি নির্মিত হচ্ছে। শিগগিরই আসবে প্রচারের ঘোষণা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন