1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
র‌্যাব-১০ অভিযানে কদমতলী থেকে ইয়াবাসহ ৩ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

র‌্যাব-১০ অভিযানে কদমতলী থেকে ইয়াবাসহ ৩ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ১৪৪১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

র‌্যাব-১০ এর অভিযানে ডিএমপি’র কদমতলী থানা এলাকা হতে ৫,৫০০ পিস ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার

গত ২৭ অক্টোবর ২০২০ ইং তারিখ ২৩.৪৫ ঘটিকায় সিপিসি-২, র‌্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ ও স্কোয়াড কমান্ডর এডি আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক দল ডিএমপি’র কদমতলী থানাধীন মিরাজ নগর এলাকায় অভিযান পরিচালনা করে ৫,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আবুল হোসেন (৪০), পিতা- মৃত আকবর খাঁন, সাং- গাদাবাগ মদিনা নগর (নারিকেলবাগ), থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা- ঢাকা, ২। মোঃ সোনা মিয়া (৪৯), পিতা-মৃত আমির হামজা, সাং নোয়াখালী পাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, ৩। মোঃ শফিক আহম্মেদ (৪০), পিতা- মৃত হাজী আঃ আলী, সাং- নোয়াখালী পাড়া, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে ০৪ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কদমতলী থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন