র্যাব-১০ এর অভিযানে ডিএমপি’র কদমতলী থানা এলাকা হতে ৫,৫০০ পিস ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার
গত ২৭ অক্টোবর ২০২০ ইং তারিখ ২৩.৪৫ ঘটিকায় সিপিসি-২, র্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ ও স্কোয়াড কমান্ডর এডি আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক দল ডিএমপি'র কদমতলী থানাধীন মিরাজ নগর এলাকায় অভিযান পরিচালনা করে ৫,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আবুল হোসেন (৪০), পিতা- মৃত আকবর খাঁন, সাং- গাদাবাগ মদিনা নগর (নারিকেলবাগ), থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা- ঢাকা, ২। মোঃ সোনা মিয়া (৪৯), পিতা-মৃত আমির হামজা, সাং নোয়াখালী পাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, ৩। মোঃ শফিক আহম্মেদ (৪০), পিতা- মৃত হাজী আঃ আলী, সাং- নোয়াখালী পাড়া, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে ০৪ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কদমতলী থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.