1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জাতির পিতার সমাধিতে বশেমুরবিপ্রবি'র নব নিযুক্ত উপাচার্যের শ্রদ্ধা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

জাতির পিতার সমাধিতে বশেমুরবিপ্রবি’র নব নিযুক্ত উপাচার্যের শ্রদ্ধা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বশেমুরবিপ্রবি সংবাদদাতা।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সদ্য নিয়োগ প্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম মাহবুব।

রবিবার (০৬ সেপ্টেম্বর ) বেলা ০২ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধির বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ফাতেহা পাঠ এবং ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

পরে তিনি বলেন, “আমি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করি। তিনি অসাধারণ এবং বিশ্ববরেণ্য একজন নেতা। তিনি বিশ্বের স্বাধীনতাকামী মানুষের কণ্ঠস্বর ও পথিকৃৎ। তার নামাঙ্কিত এ বিশ্ববিদ্যালয়ের সুনাম সর্বদা সমুন্নত রাখার চেষ্টা করে যাব।”

এর আগে গত বুধবার (০২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের এই অবসরপ্রাপ্ত অধ্যাপককে বশেমুরবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন