1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ট্রাম্প ‘ভুল’ প্রেসিডেন্ট: বাইডেনকে জেতানোর আহ্বান মিশেলের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

ট্রাম্প ‘ভুল’ প্রেসিডেন্ট: বাইডেনকে জেতানোর আহ্বান মিশেলের

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৩৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে আসন্ন নির্বাচনে মার্কিন ভোটারদের ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা।

রয়টার্স জানায়, সোমবার ডেমোক্র্যাট পার্টির জাতীয় সম্মেলনের প্রথম রাতে জ্বালাময়ী বক্তৃতা দেন মিশেল। তিনি ট্রাম্পকে ‘ভুল প্রেসিডেন্ট’ আখ্যা দেন।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী বলেন, ‘তিনি (ট্রাম্প) যে কাজ চালাতে পারেন, তা প্রমাণের জন্য প্রচুর সময় পেয়েছিলেন। কিন্তু করোনা মহামারী, অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতি আর বর্ণবৈষম্যের মধ্যে থাকা একটি দেশের সময়ের চাহিদা পূরণ করতে পারেননি তিনি।’

ট্রাম্পের ‘বিশৃঙ্খলাপূর্ণ’ সরকার পরিচালনার ইতি টানতে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে জো বাইডেনকে বেছে নেয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান মিশেল।

২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। সে সময়ে ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন।

বাইডেনের সমর্থনে মিশেল বলেন, ‘তিনি সেই লোক নন, যাকে আমাদের প্রয়োজন। পরিস্থিতি এর চেয়েও খারাপ হওয়া সম্ভব নয়, আপনারা যারা মনে করছেন; বিশ্বাস করুন, এর চেয়েও খারাপ হতে পারে। নির্বাচনে যদি পরিবর্তন আনতে না পারি সেটিই ঘটবে।’

তিনি বলেন, ‘এই বিশৃঙ্খলা বন্ধ করতে চাইলে জো বাইডেনকে এমনভাবে ভোট দিতে হবে যেন আমাদের জীবনও এর ওপর নির্ভর করছে।’

সোমবার রাতে মিশেল ছাড়াও ডেমোক্র্যাট পার্টির বাইডেনের প্রতিদ্বন্দ্বীরা বাইডেনকে জেতাতে ভোটারদের প্রতি অনুরোধ করেন। ওহাইও অঙ্গরাজ্যের সাবেক গভর্নর জন ক্যাসিচসহ কয়েকজন রিপাবলিকানও বাইডেনের প্রতি সমর্থন দেন।

করোনা পরিস্থিতিতে অনলাইনেই চারদিন ব্যাপী এ কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। এ কনভেনশনে আসন্ন নির্বাচনের জন্য ডেমোক্র্যাট পার্টি থেকে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে জো বাইডেন এবং কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন