1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ধানের শীষের পক্ষে জনমত বাড়াতে যশলং ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

ধানের শীষের পক্ষে জনমত বাড়াতে যশলং ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আপন সরদার, মুন্সীগঞ্জ।।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়ন এবং আগামী সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান সিনহা কে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করার লক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলংয়ে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

যশলং ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের আয়োজনে শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৫ টায় চাপ আনন্দ বাজার বিএনপির কার্যালয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ঢালী মো. ওয়াহিদ।

টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাইক এর সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন মাতবর এর সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ,কোষাধ্যক্ষ আব্দুল মান্নান মিজি,ওয়ার্ড বিএনপি নেতা শাহজাহান মীর মালধ,হিরন বকাউল, যশলং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মিঠুন বেপারী, যশলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সরাফত উল্লাহ সহ ইউনিয়ন বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ। উঠান বৈঠক শেষে স্থানীয় দোকানদারদের মাঝে তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩ ১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন