1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‎মাদারীপুরে দস্যুতা মামলার আসামী গ্রেফতার সহ লুণ্ঠিত মালামাল উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালকিনিতে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের চেষ্টা ও বাড়ীর প্রাচীর ভাঙচুরের অভিযোগ। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা পরিবার নবীনগর টু আশুগঞ্জ সড়কে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন এমপির নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

‎মাদারীপুরে দস্যুতা মামলার আসামী গ্রেফতার সহ লুণ্ঠিত মালামাল উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৫১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

‎মাদারীপুর প্রতিনিধি।।
‎মাদারীপুরে দস্যুতা মামলার আসামী মোঃ ইদ্রিসকে
‎গ্রেফতার সহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। বৃহস্পতিবার গভিরাতে বাগেরহাট জেলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ ইদ্রিস নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজীপুর গ্রামের মৃত হেকিম আব্দুল মান্নানের ছেলে। বৃহস্পতিবার রাতে মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গির আলম প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

‎মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গির আলম প্রেস রিলিজের মাধ্যমে জানান, গত ২২ মে  মাদারীপুর জেলার শিবচর থানাধীন পাচ্চর ও
‎সূর্য্যনগর এক্সেপ্রেস ওয়ের মাঝামাঝিতে একটি সয়াবিন তেলবাহী ট্রাককে অপর একটি ট্রাক এর মাধ্যমে বেরিকেড দিয়ে তেলবাহী ট্রাকের চালক ও হেলপারকে দেশিয় অস্ত্রের ভয় দেখাইয়া সয়াবিন তেলবাহী ট্রাক ছিনতাই করে নিয়ে যায়। উল্লেখিত ঘটনায় শিবচর থানার মামলা নং-৩৯ (৪) ২৫, ধারা-৩৯২ পেনাল কোড রুজু হয়। শিবচর থানার এসআই রেজাউল করিমকে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা হিসাবে নিয়োগ করা হয়।মাদারীপুর জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস্) দ্বয়ের দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার শিবচর সার্কেল এর নেতৃত্বে অফিসার ইনচার্জ শিবচর থানার সমন্বয়ে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করিয়া উক্ত মামলার ঘটনার সহিত জড়িত আসামী মোঃ ইদ্রিসকে বাগেরহাট জেলা হতে বৃহস্পতিবার গভিররাতে গ্রেফতার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামীর দেখানো মতে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানা এলাকা হতে লুন্ঠিত সয়াবিন তেল এর মধ্যে ১১ ড্রাম সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন