1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

টঙ্গীবাড়ী সংবাদদাতা:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মাহবুব হাওলাদার নামে এক পিকআপ ড্রাইভারকে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেছে এলাকাবাসী।

এ ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলার মারিয়ালয় গ্রামে শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ধীপুর ইউনিয়নের মারিয়ালয় গ্রামের মোকলেস শিকদার, নিজু সিকদার ও প্রতিবেশী মাহবুব হাওলাদার গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিলো। এর আগেও মোকলেস সিকদার গংরা মুন্সীগঞ্জ কোর্টে একটি মামলাও করে। জমি নিয়ে পূর্ব বিরোধের জেরেই প্রতিপক্ষ পরিকল্পিতভাবে মাহবুব হাওলাদারের বিরুদ্ধে গুরুতর মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করেছে। তারা বলেন, এ ধরনের মিথ্যা মামলা একজন নিরীহ ব্যক্তির সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করছে এবং তাকে হয়রানির মুখে ফেলছে।

বক্তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন