1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালকিনিতে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের চেষ্টা ও বাড়ীর প্রাচীর ভাঙচুরের অভিযোগ। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা পরিবার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

কালকিনিতে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের চেষ্টা ও বাড়ীর প্রাচীর ভাঙচুরের অভিযোগ। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা পরিবার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা:

মাদারীপুরের কালকিনি উপজেলায় জোরপূর্বক এক মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা এবং বসতবাড়ির প্রাচীর ভাঙচুরের অভিযোগ তুলে কালকিনি মডেল প্রেসক্লাবে আজ সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল হক হাওলাদারের স্ত্রী ভুক্তভোগী মিসেস নিহার হক জানান, কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ড পাঙ্গাশিয়া এলাকায় তার স্বামীর রেখে যাওয়া বসতভিটা দখলের উদ্দেশ্যে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে নানা ধরনের হয়রানি করে আসছে। তিনি বলেন, আজ সকাল ( ০২ মে) আনুমানিক ১০টার দিকে একই এলাকার দুলাল বেপারী, শাজাহান বেপারী, জিন্নাত বেপারী,জসিম, জুয়েল, লিটন, স্বপন, পারভেজ, নসিব হাওলাদার সহ আরও ২০-২৫ জন সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে এসে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায় এবং বসতবাড়ির প্রাচীর ভেঙে রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মুক্তিযোদ্ধার স্ত্রী আরও বলেন, “হামলাকারী প্রভাবশালীদের বাধা দিলে তাদের ভয়ভীতি প্রদর্শন করে এবং অশালীন ভাষায় গালিগালাজ করে। এ সময় বাড়িতে থাকা ৪টি সিসি ক্যামেরা (প্রায় ২৭ হাজার টাকা), ২টি মোবাইল ফোন (প্রায় ৭০ হাজার টাকা) ভাঙচুর করে। এছাড়া বাড়ির আঙিনায় রোপণ করা প্রায় ২৫-৩০টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি করা হয়েছে বলে দাবি করেন।”

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানায়, এই নেক্কার জনক ঘটনায় সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। তারা ইতোমধ্যে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন