1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যায়যায়দিনের ডিক্লারেশন বাতিল আদেশ প্রত্যাহোরের দাবীতে নওগাঁয় মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিনা খরচে ওমরাহ’র সুযোগ পেতে যেভাবে আবেদন করবেন সামনে আনলেন ১৯ বছরের ছোট ‘প্রেমিক’কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেই গাজায় ২৫০ ফিলিস্তিনি দম্পতির গণবিবাহ মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

যায়যায়দিনের ডিক্লারেশন বাতিল আদেশ প্রত্যাহোরের দাবীতে নওগাঁয় মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৮৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নওগাঁ সংবাদদাতা।।

নওগাঁয় দেশের অন্যতম পত্রিকা দৈনিক যায়যায়দিনের প্রধান কার্যালয় অবৈধ দখল মুক্ত এবং ঠুনকো অভিযোগে ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৮মার্চ) সকালে জেলা শহর মুক্তির মোড়ে জেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেন।

জেলায় কর্মরত প্রায় অর্ধ শতাধিক সাংবাদিকের অংশ গ্রহণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম, বক্তব্য রাখেন ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি সাব্বির আহম্মেদ,সময় টিভির স্টাফ রিপোর্টার এম আর রকি,ডিবিসির নওগাঁ প্রতিনিধি একে সাজু,এশিয়ান টিভির নওগাঁ প্রতিনিধি রাশেদুজ্জামান, এটিএন নিউজের নওগাঁ প্রতিনিধি আব্দুর রাকিব।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন এখন টিভির নওগাঁ প্রতিনিধি আব্বাস আলী, দীপ্ত টিভির নওগাঁ প্রতিনিধি আব্দুর রউফ রিপন, দেশ রুপান্তরের প্রতিনিধি পারভেজ রহমান, যায়যায়দিনের আত্রাই প্রতিনিধি ওমর ফারুক, মান্দা প্রতিনিধি মাহাবুবুজ্জামান সেতু,সোনালী কন্ঠের স্টাফ রিপোর্টার সাইফুল ওয়াদুদ, বাংলাদেশ সমাচারের নওগাঁ প্রতিনিধি আসাদুজ্জামান।

এসময় বক্তারা অবিলম্বে যায়যায়দিন পত্রিকার অবৈধ দখল মুক্ত এবং ঠুনকো অভিযোগে ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহোরের দাবী জানান। পরে যায়যায়দনের জেলা প্রতিনিধি রুহুল আমিন ও ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি সাব্বির আহম্মেদ জেলা প্রশাসকের মাধ্যমে তথ্য উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি জমা দেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন