1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে সাবেক পৌর কাউন্সিলরসহ ৬ জন গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

জামালপুরে সাবেক পৌর কাউন্সিলরসহ ৬ জন গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

জামালপুরে আওয়ামী লীগের সাবেক পৌর কাউন্সিলরসহ ৬ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার গ্রেফতার করা হয়। সোমবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক জানান, বরিবার রাতে ও সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জুলাই-আগষ্টের ঘটনায় সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- জামালপুর পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ওসমান গণি মুসা, আলমগীর হোসেন, মতিউর রহমান মুক্তা, সাব্বির রহমান, বাবলা, মিনহাজ মাহফুজ অর্ক। তারা সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাথে যুক্ত। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদের আদালতে সোর্পদ করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার সকালে শহরের ফৌজদারি মোড়ে মুজিব বাহিনীর ব্যানারে মিছিল করে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এর প্রতিবাদে ও মিছিলকারীদের গ্রেফতারের দাবিতে গত রবিবার দুপুরে শহরের প্রধান সড়ক সাড়ে তিন ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এরপর থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান পরিচালনা শুরু করে পুলিশ প্রশাসন।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন