1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কালকিনিতে সহকারী শিক্ষকের হাত পা ভেংগে দিয়েছে প্রধান শিক্ষকের ভাই! মানববন্ধনে সুষ্ঠু বিচার দাবি “মন ভাঙা আয়না”—জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি, কভার কণ্ঠে শিমুল হাসান টানা পাঁচ দিনের বর্ষণে সাতকানিয়ায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি নিম্নাঞ্চলের মানুষ। ‘দরজা লাগাও’ বলে সাংবাদিককে আটকে লাঞ্ছিত করলো ব্যাংক কর্মকর্তা বিশ্ব যখন ভেবেছিল সব শেষ মেসিরা তখন দেখিয়ে দিলেন: পূর্ণিমা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ ভুয়া খবর শেয়ারের আগে এই আয়াতটি একবার স্মরণ করুন এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, তদন্তে ৩ সদস্যের কমিটি আমির খানকে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করলেন গৌরী? যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
 মাদারীপুর প্রতিনিধি।।
দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে  মাদারীপুর রেজিস্ট্রার অফিসে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য  ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়ার নেতৃত্বে  অভিযান হয়েছে৷ এসময় এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, জেলা রেজিস্ট্রার আমির হামজাসহ
প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
সোমবার দুপুরে দিকে হঠাৎ পরিচালিত এ অভিযানের সময় সংসদ সদস্য প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দূর্নীতিমুক্ত সমাজ গঠনে কঠোর হুশিয়ারি ব্যক্ত করে নিয়মিত বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে অভিযান চালানোর ঘোষনা দেন৷ এসময় তিনি দলিল লেখক,জমির ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেন৷ তিনি ৪৭ জন দলিল লেখক ও তাদের একজন করে সহকারীর তালিকা ও কাগজপত্র জমা দেয়ার আহ্বান জানান৷
 অভিযান শেষে সাংবাদিকদের কাছে সংসদ সদস্য  জাহান্দার আলী মিয়া বলেন,তারুণ্যের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে দূর্নীতিমুক্ত করতে কাজ শুরু করেছেন৷ দূর্নীতি,  মাদক,চাঁদাবাজ, ঘুষ,কিশোর গ্যাং,ভূমি দস্যুতা প্রতিরোধী কঠোর ব্যবস্থা নিচ্ছেন৷ আমার এলাকার ভোটাররা আমাকে ঘরে বসে থাকার জন্য ভোট দেয়নি৷ আমি জেনেছি গত ১৬/১৭ বছর বিভিন্ন অফিস থেকে চাঁদাবাজি করে মস্তানরা৷ আমরা আজকের অভিযানে চাঁদাবাজির সত্যতা পেয়েছি৷ দুপুর ২/৩ টার দিক এখানে চাঁদা তোলা হয়৷ সেটা আমরা তদারকিতে নিলাম৷ এখানে যে ৪৭জন দলিল লেখক রয়েছে৷ তাদের কাগজপত্র জমা দিতে বলেছি৷ এদের যে সহকারীরা আছে এদের মাধ্যমেই চাঁদাবাজিগুলো চলছে৷ সহকারীদের তালিকাও চেয়েছি৷ এরপর হঠাৎ  অভিযানে ক্রেতা বিক্রেতা লেখক বাদে বাকি যারা(চাঁদাবাজ দালাল) থাকবে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেব৷ আমরা অন্যায় দূর্নীতিমুক্ত দেশ গড়বো৷

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন