1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় সময় এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ কিশোরের নাম মো. ইয়াসিন (১৫)। সে একই এলাকার বড় মেহের গ্রামের বাসিন্দা মো. রুবেলের ছেলে। এছাড়া দেশের ৬৪ জেলার সকল থানায় সন্ধান চেয়ে বার্তা প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে মাদারীপুর সদর থানার পুলিশ

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১১/১২টার দিকে ইয়াসিন মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় দোকানের কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি।
এদিকে, ওইদিন এলাকায় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছিল বলে জানা গেছে। পরিবারের ধারণা, ওই সংঘর্ষের ঘটনার পড়ে ইয়াসিন নিখোঁজ হয়।
নিখোঁজের পর থেকেই স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি চালিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি থানায় সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে।
নিখোঁজ ইয়াসিনের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তার সন্ধান পেলে ০১৭৩১৭৭৯০১০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মাদারীপুর সদর থানার এসআই মো. জিয়াউর রহমান জানান, আমরা পরিবারের জিডির প্রেক্ষিতে বাংলাদেশের সকল থানায় সন্ধান চেয়ে বার্তা প্রেরণ করা হয়েছে। এবং আমরাও সন্ধান চালিয়ে যাচ্ছি। সন্ধান পেলে আমরা ঐ ছেলেকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেবো। অথবা কেউ সন্ধান পেলে আমাদের থানা বা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন