1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুর প্রতিনিধি। |
মাদারীপুর সমন্বিত অফিসের ১০ তলা ভবনের একটি লিফটে আটকা পড়ে আতঙ্কিত হয়ে পড়েন ৭ জন নারী প্রশিক্ষণার্থী ও একজন শিশু। সোমবার বিকাল সোয়া চারটার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, সেলাই প্রশিক্ষণ নিতে আসা প্রশিক্ষণার্থীরা লিফটে করে উপরের তলায় যাওয়ার সময় হঠাৎ লিফটটি মাঝপথে বিকল হয়ে পড়ে। এতে তারা প্রায় ৩০ মিনিট ধরে লিফটের ভেতরে আটকা থেকে চরম আতঙ্কের মধ্যে পড়েন।
ভুক্তভোগী প্রশিক্ষণার্থীরা জানান, “আমরা যেখানে প্রশিক্ষণ নিয়েছি সেখানে সহ বিভিন্ন জায়গায় ফোন দিয়েছিলাম। পরে কোথাও সহায়তা না পেয়ে আমি ফায়ার সার্ভিসের নাম্বারে ফোন দেই। তারা দ্রুত এসে আমাদের উদ্ধার করে।”
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে মাদারীপুর ফায়ার সার্ভিস। পরে লিফটের ৭ম তলা ও ভবনের ৮ম তলার মধ্যবর্তী স্থান থেকে কারিগরি পদ্ধতিতে আটকা পড়া সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে না পৌঁছালে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। এ বিষয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এ ঘটনায় ভবনের সকলের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে ভবনটিতে কোনো লিফট অপারেটর না থাকায় এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এছাড়া জেনারেটর থাকা অবস্থায়ও লোডশেডিং হলেও জেনারেটর চালানো হয় না।
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুর ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে কারিগরি পদ্ধতিতে লিফটের দরজা খুলে ভেতরে আটকে থাকা সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়। ভবনটিতে বর্তমানে কোনো লিফট অপারেটর নেই, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন