1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রশিদপুরে জোরপূর্বক জমি দখলের পায়তারার অভিযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

রশিদপুরে জোরপূর্বক জমি দখলের পায়তারার অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৬৭১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

জামালপুর পৌরসভার রশিদপুর এলাকার রাতারাতি রোপনকৃত ধানের চারা তুলে মাটি ভরাট করে জমি দখলের অভিযোগ উঠেছে এ.এম.এস ল্যান্ড হাউজের ব্যবসায়ী রশিদপুর এলাকার ফয়েজুর রহমানের ছেলে আইয়ুব নবী ও গোলাম নবীর, মৃত সবেদ আলীর ছেলে সুজনসহ ওই প্রতিষ্ঠানের কয়েকজনের বিরুদ্ধে। এ নিয়ে জমির দাবিদার রশিদপুর এলাকার মৃত বেনু মন্ডলের ছেলে মো. নজরুল ইসলাম জামালপুর সদর থানায় তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, জামালপুর পৌরসভার রশিদপুর এলাকায় বিআরএস খতিয়ান নং-৪১, দাগ নং-৫৭৯ জমির পরিমাণ সাড়ে ২৪ শতাংশ। উক্ত ভূমি মো. নজরুল ইসলামসহ তাদের ভাইয়েরা ওয়ারিশসূত্রে প্রাপ্ত হয়ে সেখানে আবাদ মৌসুম করে ভোগদখল করে আসতেছে। এমতাবস্থায় গত ৭ এপ্রিল রাতের আধারে উক্ত ভূমিতে ইরি ধানের চারা তুলে ফেলে মাটি ভরাট করে প্রতিপক্ষরা। পরবর্তীতে ৮ এপ্রিল সকালে আবারও ওই ভূমিতে মাটি ভরাটের কাজ শুরু করলে বাদীগণেরা তাদের বাঁধা দেয়। এসময় বিবাদীরা তাদের উপর হামলা করে। একই সাথে প্রাণনাশের হুমকি প্রদান করে। এ ঘটনায় বাদীর পক্ষের লোকজন সদর থানায় একটি লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। জমির দাবিদার মো. নজরুল ইসলাম এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযোগ প্রসঙ্গে এ.এম.এস ল্যান্ড হাউজের জমি ক্রয় ব্যবসায়ী আইয়ুব আলী জানান, উক্ত ভূমি আমরা কয়েকজন মিলে ফুলবাড়ীয়া এলাকার মৃত ইউনুছ আলীর ছেলে মো. সেলিমের কাছ থেকে ক্রয় করি। ওই ভূমিতে ইতিমধ্যে আমরা মাটি ভরাটের কাজ শুরু করেছি। কিন্তু তারা আমাদের বাঁধা প্রদান করছে।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, জমি সংক্রান্ত বিষয়ে উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন