1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ীতে ক্ষতি পূরণের টাকা না পাওয়ায় ভুক্তভোগীদের মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিনা খরচে ওমরাহ’র সুযোগ পেতে যেভাবে আবেদন করবেন

পলাশবাড়ীতে ক্ষতি পূরণের টাকা না পাওয়ায় ভুক্তভোগীদের মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ক্ষতি পূরণের টাকা না পাওয়ায় ভুক্তভোগীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-রংপুর মহাসড়কে উন্নয়নে কাজের সাসেক প্রকল্পে পলাশবাড়ী উপজেলায় ভূমি অধিগ্রহণের ক্ষতি পূরণের টাকা না পাওয়াসহ অধিগ্রহন কাজের জড়িত জেলা প্রশাসনের কর্তাব্যক্তিদের ঘুষ দুর্নীতির প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ৩১শে মার্চ রোববার পলাশবাড়ী পৌর শহরের চৌমাথায় ভুক্তভোগী ভূমি মালিক ও ব্যবসায়িরা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,ভূমি মালিক সুরুজ হক লিটন,জামাল উদ্দিন বাচ্চু, মোস্তাফিজুর রহমান,খলিল সর্দার,আবু ফরহাদ মন্ডল, মশিউর রহমানসহ অন্যান্যরা। বক্তারা বলেন,ঢাকা-রংপুর মহাসড়কে সড়ক উন্নয়ন প্রকল্পে গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার নুনিয়াগাড়ী মৌজায় ভূমি অধিগ্রহণের ক্ষতি পূরণের টাকা পাওয়ার দাবি জানান। সেই সঙ্গে সাসেক প্রকল্পে জমি অধিগ্রহন কাজে ঘুষ দুর্নীতির সাথে জড়িত জেলা প্রশাসনের কর্মকর্তাদের সনাক্ত করে আইনের আওতায় নেওয়ার জোড় দাবী জানান।।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন