1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আওয়ামী লীগের ইশতেহারে সাংবাদিকদের জন্য ‘সুখবর’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

আওয়ামী লীগের ইশতেহারে সাংবাদিকদের জন্য ‘সুখবর’

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এবারের নির্বাচনে পুনরায় ক্ষমতায় আসতে পারলে কী কী করবে সেটা জানিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে আওয়ামী লীগ। এতে সাংবাদিকদের জন্যও একটি সুখবর রয়েছে। আবার ক্ষমতায় আসতে পারলে আওয়ামী লীগ সাংবাদিকদের জন্য দশম ওয়েজ বোর্ড গঠনের ঘোষণা দিয়েছে।  বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই ইশতেহার ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, গত ১৫ বছরে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে।  দেশে পত্রিকার সংখ্যা তিন হাজার ২৪১টি। ৩৩টি বেসরকারি টিভি চ্যানেল, ২৩টি এফএম বেতার এবং ১৮টি কমিউনিটি বেতারকেন্দ্র বর্তমানে সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে। সাংবাদিকরা যাতে নির্যাতন, ভয়ভীতি-হুমকি, মিথ্যা মামলার সম্মুখীন না হন তার ব্যবস্থা করা হবে।

শেখ হাসিনা বলেন, ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ অনুযায়ী ব্যক্তির গোপনীয়তা ও তথ্য সংরক্ষণ করা হবে এবং অপব্যবহার রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

দশম ওয়েজবোর্ড গঠনের প্রক্রিয়া চলমান জানিয়ে সরকারপ্রধান বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় সাংবাদিকদের আর্থিক ও চিকিৎসা সহায়তাকে আরও সম্প্রসারণ করা হবে।

প্রসঙ্গত, বর্তমানে নবম ওয়েজ বোর্ড চলছে। প্রথম সারির কিছু গণমাধ্যম এই ওয়েজ বোর্ড অনুযায়ী সাংবাদিকদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা দিয়ে থাকে। তবে বেশির ভাগ গণমাধ্যমে এখনো নবম ওয়েজ বোর্ডই চালু হয়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন