1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর-২ আসনে প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুর-২ আসনে প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর-২, ২১৯ সংসদীয় আসনের দুই প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল। মনোনয়ন বাতিল দুই প্রার্থী হচ্ছেন মাদারীপুর-২ আসনের বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী ইউসুফ আলী সুমন ও জাতীয় পার্টির প্রার্থী একে এম নুরুজ্জামান। সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা আহম্মেদ আলী।

মাদারীপুর-২ আসনে মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে দুই জন প্রার্থী মনোনয়নপত্র বাতিল হয়েছেন। তারা হলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী ইউসুফ আলী সুমন। ঋণ খেলাপীর জন্য তার প্রার্থীতা বাতিল হয়েছে। বাতিল হওয়া আরেক প্রার্থী হচ্ছেন জাতীয় পার্টির প্রার্থী একে এম নুরুজ্জামান। আয়কর রিটার্ন দেয়ার রশিদ দাখিল না করার জন্য প্রার্থীতা বাতিল হয়েছে।
এছাড়া বাকী তিন জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছেন। তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী শাজাহান খান, জাকের পার্টির প্রার্থী মো. আসাদুজ্জামান আকন, ও বাংলাদেশ কংগ্রেস দলের প্রার্থী সুবল চন্দ্র মজুমদার।

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা আহম্মেদ আলী বলেন, মাদারীপুরের তিন আসনে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরমধ্য থেকে যাচাই বাচাই করে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাকী ১৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ আছে। তারা দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন