1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তফসিল ঘোষনায় মাদারীপুরের শিবচরে আওয়ামীলীগের আনন্দ মিছিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

তফসিল ঘোষনায় মাদারীপুরের শিবচরে আওয়ামীলীগের আনন্দ মিছিল

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৯৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের শিবচরে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করায় স্বাগত জানিয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের উদ্যেগে আনন্দ মিছিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শিবচর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে আনন্দ শোভাযাত্রাটি উপজেলায় বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে সড়ক ৭১ চত্বর এসে শেষে আলোচনা সভ করা হয়। এছাড়া গতকাল রাতে মাদারীপুর সদর উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল করা হয়েছে।

আলোচনা সভায় ও আনন্দ শোভাযাত্রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহাজাহান মোল্লা সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তোতা খান, শিবচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সাধারন সম্পাদক এ কে এম নাসিরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনা ছাড়া কোন বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবোরো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানানো হয়েছে। এছাড়া নির্বাচনের আগ পর্যন্ত যে কোন পরিস্থিতি থেকে বিএনপি জামাতের নাশকতা ঠেকাতে রাজপথের থাকার অঙ্গিকার প্রত্যয় ব্যাক্ত করেন।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন