1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

জামালপুরে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২৮২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।।

জামালপুর সদর উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মো. মিলনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।
রবিবার (৮ অক্টোবর) জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলি শেখ বাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিলন সদর উপজেলা বিনন্দের পাড়া এলাকার মৃত শরীফ উদ্দিনের ছেলে।

জামালপুর র‍্যাব-১৪, সিপিসি-১, স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান দুপুরে এক প্রেস রিলিজ মাধ্যমে জানান, জামালপুর সদর থানায় গত ২৬জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলা দায়ের পর থেকে আসামিরা গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়ায়। ঘটনার পর থেকে র‍্যাব ছায়া তদন্ত শুরু করেন। এই তদন্তের প্রেক্ষিতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন র‍্যাব সদস্যরা। পরে আসামি মিলনের অবস্থান নিশ্চিত হয়ে সদর উপজেলা নারিকেলী শেখের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে আসামিকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ সময় তিনি আরও জানান, এ মামলার অন্যান্য আসাামীদের গ্রেফতারের জন্য র‌্যাব-১৪ এর অভিযান অব্যহত রয়েছে।

উল্লেখ, দিনমজুর স্বামীর স্ত্রী ধর্ষণের শিকার নারী (৩৫) গত ২৪জুন ধর্ষনের শিকার হয়। এ ঘটানার দুইদিন পর ধর্ষনের শিকার ওই নারী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন