1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এক ভিসানীতিতে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে: ফখরুল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

এক ভিসানীতিতে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে: ফখরুল

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এক আমেরিকার ভিসানীতিতে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির শীর্ষ এই নেতা বলেছেন, আজকে বিভিন্ন গণমাধ্যমে তাদের (ক্ষমতাসীন আওয়ামী লীগ) উৎকণ্ঠার কথা প্রকাশ পেয়েছে। সচিবালয়সহ সর্বত্র একই আলোচনা।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধোলাইখালে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তিসহ এক দফা দাবিতে ওই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

সমাবেশে মির্জা ফখরুল বলেন, ডাক্তাররা অবিলম্বে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার কথা বলেছেন। তার শারীরিক অবস্থা খুবই খারাপ। তাই ৪৮ ঘণ্টার মধ্যে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবি জানিয়েছি।

বিএনপির শীর্ষ এই নেতা বলেন, এই সরকারের বিরুদ্ধে, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে একবছর যাবৎ আন্দোলন করছি। এই আন্দোলনে ইতোমধ্যে ২২ জন শহীদ হয়েছে। গুম করা হয়েছে ৭ শতাধিক নেতাকর্মীকে, জেলে নেওয়া হয়েছে ৫০ লক্ষাধিক নেতাকর্মীকে। উদ্দেশ্য একটাই- গণতন্ত্রকামী মানুষকে আন্দোলন থেকে দূরে রাখা এবং একদলীয় নির্বাচন করা।

মির্জা ফখরুল বলেন, ৩০ বছর আগের মামলায় বিএনপির নয়জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এক নেতাকে ৭০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এগুলো করে ২০১৪ ও ২০১৮ সালের মতো আবার তারা ভোটবিহীন নির্বাচন করার পায়তারা করছে। সারা পৃথিবী বলছে- বিগত দুটি নির্বাচন চুরি করেছো, এবার নিরপেক্ষ নির্বাচন করতে হবে। সরকার বলছে, নিরপেক্ষ নির্বাচন হবে। তা দেশের মানুষ তো দূরের কথা, পাগলও বিশ্বাস করে না।

Mirza-Fakhrul

প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, তিনি মৃত্যুর আগ পর্যন্ত কারও সঙ্গে আপস করেননি। পিন্টুকে জেলের ভেতর হত্যা করেছে। আজকে যারা বন্দী আছেন, তাদের মুক্ত করেই গণতন্ত্রকে মুক্ত করব।

ফখরুল বলেন, এই লুটেরা সব খেতে খেতে নদীর বালুও খেয়ে ফেলেছে। চাঁদপুরে ৬ হাজার কোটি টাকার বালু খেয়ে ফেলেছে। আর কিছুদিন ক্ষমতায় থাকলে দেশের অবশিষ্টগুলোও খেয়ে ফেলবে।

বিএনপির শীর্ষ এই নেতা বলেন, এই আওয়ামী লীগ আগেও গণতন্ত্র হত্যা করেছে। একদলীয় বাকশাল কায়েম করেছিল। এবার তারা কৌশলটা পাল্টিয়েছে। আদালতকে ব্যবহার করে তারা তত্ত্বাবধায়ক প্রথা বাতিল করে অবৈধ ক্ষমতাকে জায়েজ করে নিয়েছে। এ দাবি তো আমরা করিনি। এ দাবিতে ২২ জনকে পুড়িয়ে মারলেন। বিচারকের ১০ জনের মধ্যে আটজনই এ প্রথা বাতিলের বিপক্ষে বলেছিলেন। তারপরও গায়ের জোরে করেছেন।

আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, মানুষের ক্রয়ক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জনগণকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। আজকে গণতন্ত্র মুক্তি না পেলে, খালেদা জিয়া মুক্তি না পেলে, এ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। আর এটা নির্ভর করছে আপনাদের জনগণের ওপর। তাই আসুন, কালবিলম্ব না করে সরকার পতনের একদফা দাবিতে রাজপথে নামি এবং এ স্বৈরশাসককে বিদায় করি।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেওয়ায় ধোলাইখাল চৌরাস্তায় এই সমাবেশ হওয়ার কথা থাকলেও এর পরিধি রায়সাহেব বাজার, টিপু সুলতান রোড পর্যন্ত ছড়িয়ে পড়ে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় আয়োজিত ওই সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, স্ব-নির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, অর্পণা রায়, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, মোশাররফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনাম প্রমুখ বক্তব্য রাখেন।

ln24bd

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন