1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে শোক দিবসে র‌্যালী,আলোচনাসভা ও দোয়া মাহফিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ১২ ক্রুই জীবিত উদ্ধার তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ,চান নিরাপদ কর্ম পরিবেশ চার বছরে পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি টাকা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত

মাদারীপুরে শোক দিবসে র‌্যালী,আলোচনাসভা ও দোয়া মাহফিল

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাদারীপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে নানা কর্মসূচি পালন করছে। গতকাল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনির্মিত করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এরপরে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি শোক র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা ও পৌরসভার মধ্যে অবস্থিত প্রতিটি মসজিদ ও মন্দিরে দোয়া প্রার্থণার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা ও পরিচালনা করে সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে। এছাড়া মাদারীপুর জেলা প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ বিভাগসহ সরকারী-বেসরকারী নানা প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, সহ-সভাপতি আজাদুর রহমান মুন্সি, বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াসসহ নেতরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন