1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুরে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
স্টাফ করেসপন্ডেন্ট।। 
মাদারীপুরের রাজৈরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা ও বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মুক্তিয়োদ্ধার পরিবার। শনিবার (৫ আগস্ট)  দুপুরে মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান হাওলাদার।
সংবাদ সম্মেলনে জানান, গত ২৯ জুলাই বদরপাশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে স্থানীয় শাহ আলম মাতুব্বরের বিরোধ চলে আসছে। এরই জেরে গত শুক্রবার রাতে শাহ আলম মাতুব্বর ও তার লোকজন নিয়ে মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের জমিতে রোপণ করা প্রায় অর্ধশত গাছ কেটে ফেলে। এ সময় তাদের বাধা দিতে গেলে মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আতিয়ার হাওলাদার বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি সহ আমার পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়ে আমার কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা চাইছে স্থানীয় মিন্টু মাতুব্বর, জিয়া মাতুব্বর, রফিক মাতুব্বর, হারুন মাতুব্বর। আমি সরকারের কাছে ও প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার,  সদর সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কার্যকারী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শেখ বজলুর রশিদ, মাদারীপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক, ঘাটমাঝি ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক ফরাজি, মাদারীপুর সদর মুক্তিযোদ্ধা প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেমসহ পরিবারবর্গ।

অভিযুক্ত শাহ আলমের সাথে এই ব্যাপারে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
এবিষয় রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.  আলমগীর জানান, আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।
ln24bd

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন