1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তিশাকে ভালোবেসে রাজকে কথা শোনালেন পরীমণি! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

তিশাকে ভালোবেসে রাজকে কথা শোনালেন পরীমণি!

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক:

সুযোগ পেলেই সোশ্যাল মিডিয়ায় বর এবং চিত্রনায়ক শরিফুল রাজকে একহাত নেন চিত্রনায়িকা পরীমণি। এবারও তার ব্যত্যয় ঘটল না। আবারও কথা শোনালেন রাজকে তবে ভালোবেসে কাছে টেনে নিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে।

একটু পেছনে ফেরা যাক। গত ২৯ মে মধ্যরাতে শরিফুল রাজের অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও প্রকাশ পায়। পরে এ নিয়ে কম জলঘোলা হয়নি। এ ঘটনায় তৎক্ষণাৎ প্রতিক্রিয়ায় রাজ ও সুনেরাহ জানান তারা সবাই একে অপরের বন্ধু। তাদের বন্ধুদের ব্যক্তিগত মুহূর্ত ফাঁসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এছাড়া বিভিন্ন অনুষ্ঠান এবং ফেসবুক পোস্টে রাজ ওই তিন নায়িকাকে তার বন্ধু বলেও সম্বোধন করেন।

কিন্তু এবার ঘটনায় এলো নতুন মোড়! সম্প্রতি একটি সংবাদমাধ্যমের লাইভ অনুষ্ঠানে হাজির হন তানজিন তিশা। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ইন্ডাস্ট্রিতে তার কোনো বন্ধু নেই। আসলে এখানে কেউ কারো বন্ধু হয় না বলেও মত দেন অভিনেত্রী।

তিশা বলেন, ‘ইন্ডাস্ট্রিতে আমার কোনো বন্ধু নেই। এটা আসলে যে যত বেশি অভিজ্ঞতা অর্জন করবে, সে তত ভালো বলতে পারবে। আমার অভিজ্ঞতা অনুযায়ী, ইন্ডাস্ট্রিতে আসলে বন্ধু হয় না। যদি হয় সেটা সোশ্যালি। আমি দুঃখিত, কেউ এটা পারসোনালি না নিয়ে যদি একটু জেনারেলি নেয় তাহলে ভালো।’

তিনি আরও বলেন, ‘যদি বন্ধুত্ব হয়ও সেটা আসলে লোকদেখানো। এমন যে, উই আর গুড টুগেদার। আসলে ইন্ডাস্ট্রিতে কোনো ভালো বন্ধু হয় না।’

পরীমণির ফেসবুক পোস্টের স্ক্রিনশট
পরীমণির ফেসবুক পোস্টের স্ক্রিনশট

এবার এ বিষয়টিকে আমলে নিয়ে নাম উল্লেখ না করে শরিফুল রাজকে খোঁচা দিলেন পরীমণি। বৃহস্পতিবার (২৭ জুলাই) তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘একজন যে সেদিন বন্ধু বন্ধু বলতে বলতে হারিয়ে গেল! বন্ধুদের বন্ধুত্বের ব্যাখ্যা নিয়ে এত বড় এক রচনা লিখে লিখে ভরিয়ে দিলো তার ফেসবুকের ওয়াল! তো, দু-দিন আগে সেই লোকের সেদিনের দাবি করা বন্ধুদের একজন এসে সেই চেয়ারে বসেই কেলিয়ে কেলিয়ে বলে গেলেন, তার নাকি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধুই নেই! ওম্মাহ (ও মা)! সুন্দর না? বন্ধু কী সেটা উনি জানেন তার মানে। যাকে তাকে, যা তা উনি বন্ধু বলে চালিয়ে যাননি। লাভ ইউ মেয়ে (সঙ্গে লাভ ইমোজি জুড়ে দেন)। ছ্যাচরা (ছেঁচড়া) ছেমরা (ছেমড়া) নেহ জুতার বারি (বাড়ি) খা।’

প্রসঙ্গত, মাস কয়েক আগে ওই একই অনুষ্ঠানে বসে তুষি, তিশা ও সুনেরাহর সঙ্গে পরিচয় আরও পনেরো বছর আগে থেকে বলে জানান শরিফুল রাজ। এবং ওই ছবি-ভিডিও আরও পাঁচ-ছয় বছর আগের বলেও জানান এ অভিনেতা। যদিও তানজিন তিশার সঙ্গে এখনো কোনো কাজ হয়নি শরিফুল রাজের।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন