1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আমি প্রশাসনসহ শান্তিকামী মানুষদের অনুরোধ করব আমরা জালেম সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছি: মুফতি রেজাউল করিম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

আমি প্রশাসনসহ শান্তিকামী মানুষদের অনুরোধ করব আমরা জালেম সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছি: মুফতি রেজাউল করিম

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রীর কথা শুনলে মনে হয় ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। সরকার ফেরাউনের মতো আচরণ করছে। প্রধানমন্ত্রী ভুলে গেছেন ফেরাউনেরও কিন্তু পতন হয়েছিল। এরশাদের কথা ভুলে গেছেন, তাকেও জেলে অবস্থান করতে হয়েছে। সব মহলের মানুষ আজ সরকারের বিরুদ্ধে। মানুষ চায় সুষ্ঠু, সুন্দর নির্বাচন। এটা কি অন্যায়?

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জাতীয় সরকারের অধীনে নির্বাচন ও দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।

ইসলামী আন্দোলন বাংলাদেশের এই প্রধান নেতা বলেন, জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় বেগম পাড়া হয়েছে, ছাত্রলীগ নেতা দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। এগুলো কার টাকা? আজ বিএনপি শান্তি এবং সুন্দর পরিবেশে আন্দোলন করছেন এজন্য তাদের ধন্যবাদ জানাই।

দলটির আমির বলেন, আমি প্রশাসনসহ শান্তিকামী মানুষদের অনুরোধ করব আমরা জালেম সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছি। আমাদের বিজয় না হওয়া পর্যন্ত মাঠে থাকব। আজ আমাদের জানের নিরাপত্তা নাই। ফয়জুল করীমের ওপর যেভাবে আঘাত করা হয়েছে সেটা ভাষায় প্রকাশ করা যায় না।

বিক্ষোভ সমাবেশে সংগঠনটির নেতাকর্মীরা বলেন, এ সরকার অপদার্থ এক সিইসির মাধ্যমে নির্বাচন পরিচালনা করছে। এমন এক মন্ত্রিপরিষদ পরিচালনা করছে যারা দেশের কাঁচামরিচের দামও নিয়ন্ত্রণ করতে পারে না। দেশ পরিচালনায় তারা বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়েছে।

তারা বলেন, আমরা দেখেছি সরকার ক্ষমতায় টিকে থাকতে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্নভাবে লিয়াজু ও তাঁবেদারি করছে। গত দুইটি নির্বাচন রাতের আঁধারে হয়েছে। এই রাতের আঁধারের সরকার ক্ষমতায় আসার পর সংবিধান থেকে বিসমিল্লাহ মুছে দিয়েছে, মদের বারের লাইসেন্স দিয়েছে, পতিতালয়ের বৈধতা দিচ্ছে। ক্ষমতায় টিকে থাকে যাকে যেভাবে হ্যারাজমেন্ট করা দরকার সেটা করছে। আওয়ামীলীগ এখন দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন