1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইসরায়েলি হামলায় ৫ ফিলিস্তিনি নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

ইসরায়েলি হামলায় ৫ ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

১৫ বছরের ছেলে শিশুসহ চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাঞ্চলে জেনিন শহরের শরণার্থী শিবিরে সোমবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে চার ফিলিস্তিনির প্রাণ যায়। খবর: বিবিসি’র।

ইসরায়েলি সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার থেকে বোমা নিক্ষেপ করে। এতে পাঁচ ফিলিস্তিনি নিহত হন।

ইসরায়েলের সীমান্তরক্ষী বাহিনীর সাতজন কর্মকর্তা আহত হয়েছেন বলে জানায় দেশটির সামরিক বাহিনী। ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধারা ইসরায়েলি হেলিকপ্টারে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি বাহিনী। বলা হচ্ছে, দুই দশক আগে ফিলিস্তিনি ইন্তিফাদার ঘটনার পর এই প্রথম ইসরায়েলি হেলিকপ্টারে আক্রমণ চালিয়েছে ফিলিস্তিনিরা।

দখলকৃত পশ্চিম তীরসহ ফিলিস্তিনি শহরগুলোতে গত ১৮ মাসে সামরিক অভিযান বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া, গ্রেপ্তার করা এবং গুলি করে হত্যার ঘটনা আগের চেয়ে বেড়েছে।

চলতি বছরে এ পর্যন্ত ১৬০ ফিলিস্তিনি এবং ২১ ইসরায়েলি নিহত হয়েছে বলে জানা যায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন