1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অতুলপ্রসাদ সেনের জন্মদিন আজ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

অতুলপ্রসাদ সেনের জন্মদিন আজ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৩৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

গীতিকার, গায়ক এবং কবি অতুলপ্রসাদ সেনের জন্মদিন আজ। ১৮৭১ সালের ২০ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি।

তার ‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা’ স্বদেশি ঘরানার গানটি ষাটের দশকে পূর্ববঙ্গের বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের কর্মীদের উদ্দীপ্ত করত।

অতুলপ্রসাদ সেনের পরিবারের আদি নিবাস ছিল ফরিদপুরের দক্ষিণ বিক্রমপুরের মগর গ্রামে। ছোটবেলায় বাবাকে হারিয়ে মাতামহ কালীনারায়ণ গুপ্তের কাছে বেড়ে ওঠেন। মাতামহ ছিলেন ভগবদ্ভক্ত, গায়ক ও ভক্তিগীতি রচয়িতা। এসব গুণ অতুলপ্রসাদের মধ্যেও সঞ্চারিত হয়।

অতুলপ্রসাদ প্রবেশিকা পাস করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেও বিলেত চলে যান এবং ব্যারিস্টার হয়ে ফেরেন। দেশে ফিরে কলকাতা ও রংপুরে কিছুদিন আইন ব্যবসা করে লক্ষে চলে যান। সেখানেই আইনজীবী হিসেবে খ্যাতি পান। কিশোর বয়সে তার সংগীত সাধনা শুরু।

তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তরঙ্গ সান্নিধ্য লাভ করেছিলেন। বাংলা গানে ঠুমরির প্রচলন যারা ঘটান তিনি তাদের পথিকৃৎ। তার তৈরি সুরে কীর্তন ও বাউল ঢঙের প্রভাব দেখা যায়। তিনি ভৈরবী, খাম্বাজ, পিলু, বেহাগ, কাফিসহ বিভিন্ন রাগের ওপর সংগীত রচনা করেছেন।

তার লেখা গানে প্রকৃতি এসেছে ঘুরেফিরে। স্নিগ্ধ, কোমল শব্দ চয়ন করে তার সঙ্গে মিল রেখে সুর সৃষ্টিতে তিনি দক্ষ ছিলেন। তার রচিত গানগুলো তিন ভাগে ভাগ করা যায়স্বদেশি সংগীত, ভক্তিগীতি ও প্রেমের গান।

তার রচিত গানের সংখ্যা প্রায় ২০০। তার গান নিয়ে প্রকাশিত হয়েছে ‘কয়েকটি গান’ ও ‘গীতিগুঞ্জ’ নামে দুটি সংকলন। ১৯৩৪ সালের ২৬ আগস্ট লক্ষে শহরে তিনি মৃত্যুবরণ করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন