1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিএনপির সঙ্গে যে সব দাবিতে ঐকমত্য হয়েছে কল্যাণ পার্টির - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

বিএনপির সঙ্গে যে সব দাবিতে ঐকমত্য হয়েছে কল্যাণ পার্টির

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কল্যাণ পার্টির সঙ্গে আমাদের ঐকমত্য হয়েছে। বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে যে দাবিগুলো নিয়ে আমরা আন্দোলন শুরু করব সেই দাবিগুলোতে আমরা একমত হয়েছি।

তিনি বলেন, দাবিগুলোর মধ্যে দু-একটা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমরা একমত হয়েছি। এ সরকারের পদত্যাগের ব্যাপারে আমরা একমত হয়েছি। সংসদ বিলুপ্ত করার ব্যাপারে আমরা একমত হয়েছি। সেই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করে তার মাধ্যমে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে, তার মুক্তি। সব রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা প্রত্যাহারের ব্যাপারে একমত হয়েছি। একই সঙ্গে আমাদের আন্দোলনের সময় অন্যায়ভাবে কাউকে যাতে গ্রেপ্তার করা না হয়, কারো বিরুদ্ধে মিথ্যে মামলা না হয় সে ব্যাপারে আমরা একমত হয়েছি।

রবিবার (২ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনীতি কার্যালয়ে বাংলাদেশ কল্যাণ পার্টি সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ শেষে তিনি এসব বলেন।

ফখরুল বলেন, অনির্বাচিত মানবাধিকার বিরোধী মানবাধিকার হরণকারী এবং লুটেরা আওয়ামী লীগ সরকারকে সরিয়ে জনগণের সরকার গড়ে তোলার লক্ষ্যে যে আন্দোলন গড়ে তোলার ঐক্য চালাচ্ছি এবং বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে যে চেষ্টা চালাচ্ছি এ প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় দফায় বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে আমরা বসেছিলাম।

বিএনপি মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন ২০ দলীয় জোটের সমন্বয়ক  বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অপরদিকে বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, মহাসচিব আবদুল আউয়াল মামুন, অতিরিক্ত মহাসচিব, নুরুল কবির পিন্টু, যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিব, রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাহবুবুর রহমান শামিম,  ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি জামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আবুহানিফ, ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি আবু ইউসুফ সুমন উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন