1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রধানকে আটক করেছে রাশিয়া - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রধানকে আটক করেছে রাশিয়া

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

ইউক্রেনের জাপোরিঝঝিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রধান ইহোর মুরাশভকে আটক করেছে রুশ বাহিনী।

শনিবার (১ অক্টোবর) এই তথ্য জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক কেন্দ্র নিয়ন্ত্রক সংস্থা এনারহোয়াটম।

এ ঘটনায় রাশিয়ার কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় গাড়িতে করে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিকটবর্তী শহর এনেরহোদারে যাওয়ার সময় ইহোর মুরাশভকে আটক করে রুশ বাহিনী।

ইউক্রেনের বাহিনী যখন দোনেৎস্কের লিমান শহর পুনরুদ্ধার করছে, তখন জাপোরিঝঝিয়ায় নিজেদের অবস্থান পাকাপোক্ত করার চেষ্টা চালাচ্ছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জাপোরিঝঝিয়ার এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এটি এখন রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকলেও পরিচালনা করছেন ইউক্রেনের কর্মীরা।

ইউক্রেন দাবি করেছে, ওই বিদ্যুৎকেন্দ্র থেকে বেরিয়ে আরেকটি শহরে যাওয়ার সময় ইহোর মুরাশভকে চোখ বেঁধে তুলে নেওয়া হয়। ধারণা করা হয় তাকে এনেরহোদারের একটি কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

ইহোর মুরাশভকে আটকের বিষয়ে রাশিয়া এখনও কোনো মন্তব্য করেনি।মস্কো মার্চে ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র দখল করে এবং ইউক্রেনীয় কর্মীদের আটকে রাখে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন