বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

‘আওয়ামী লীগ লুটপাটের অর্থনীতি কায়েম করছে: মোশাররফ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘রাজধানীর বাড্ডা এলাকায় গ্যাস না থাকার কারণে আমাদের মা-বোনেরা রান্না করতে পারছেন না। শুধু গ্রামে নয়, রাজধানীতেও মানুষকে বিদ্যুৎ দিতে পারছে না সরকার। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে। এ রকম রুদ্ধশ্বাস অবস্থার মধ্যেও দুর্নীতি ও লুটপাটের কারণে আজ দেশের অর্থনীতি ধ্বংসের কিনারায় চলে গেছে।’

রবিবার জ্বালানি তেল-নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিএনপি ঢাকা মহানগর উত্তরের গুলশান, বাড্ডা ও রামপুরা থানার (৮ জোন) উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সরকার মেগা প্রজেক্ট করে, মেগা দুর্নীতি করে বিদেশে টাকা প্রচার করে বাংলাদেশকে দেউলিয়া করে ফেলেছে। ডলারের অভাবে বিদেশ থেকে আমদানি করা যাচ্ছে না। ফলে হঠাৎ করে সরকার জ্বালানি তেলের দাম শতকরা ৫০ শতাংশ বৃদ্ধি করেছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীন।  যারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে তারা আওয়ামী লীগের সিন্ডিকেট। এ কারণে সরকার তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। আজকে এসব কারণে গরিব মানুষের হাঁড়িতে খাবার নেই। আপনারা খবর নিয়ে দেখুন।’

খন্দকার মোশাররফ বলেন, ‘আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগকে হাইব্রিড সরকার বলে উপাধি দেওয়া হয়েছে। অথচ প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে সাফাই গাইছেন দেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গণতন্ত্রের সুবাতাস বয়।  আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, গণতন্ত্রকে বারবার হত্যা করেছে। আওয়ামী লীগের পক্ষে দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া সম্ভব না। ১৯৭৪ সালে আওয়ামী লীগের দুর্নীতির কারণে দেশে দুর্ভিক্ষ হয়েছিল। আর বিএনপি যখনই ক্ষমতায় থেকেছে, তখন দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য সব পদক্ষেপ নিয়েছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ লুটপাটের অর্থনীতি কায়েম করছে। তারা অর্থনীতিকে মেরামত করতে পারবে না। তাদের পক্ষে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিএনপির দায়িত্ব দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং অর্থনীতিকে মেরামত করা। এ দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। অতীতের মতো জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে পারলে দেশের অর্থনীতি আমরা পুনরুদ্ধার করব।’

‘আগামী নির্বাচন সুষ্ঠু হবে’-প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় সাবেক এ মন্ত্রী বলেন, ‘আমরা ভোটারবিহীন সরকার দেখেছি। খালেদা জিয়ার আহ্বানে নির্বাচন বয়কট করেছি। তখন ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন। আর শেখ  হাসিনা বলেন, আগামী সুষ্ঠু নির্বাচন হবে। তার কথা এ দেশের জনগণ বিশ্বাস করে না।  তার এ কথার মানে হলো, আগের নির্বাচনগুলোতে ডাকাতি হয়েছে। তাই তো?

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, আবুল খায়ের ভূইয়া, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, মহানগর উত্তর বিএনপি নেতা এবিএম রাজ্জাক প্রমুখ।

 

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE