1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সেই তিন নারী ফুটবলারকে ক্ষতিপূরণ দিয়েছে বাফুফে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সেই তিন নারী ফুটবলারকে ক্ষতিপূরণ দিয়েছে বাফুফে

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে বাফুফে ভবনে যাওয়া তিন নারী ফুটবলারের লাগেজ থেকে চুরি যায় ডলার-টাকাসহ মূল্যবান জিনিসপত্র। তিন নারী ফুটবলার কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও শামসুন্নাহার সিনিয়রের হারানো মুদ্রা ও জিনিসপত্র ফেরত না পেলে বাফুফে ক্ষতিপূরণের কথা দিয়েছিল। অবশেষে সেই কথা রাখল দেশের ফুটবল ফেডারেশন। নিজ উদ্যোগে তিন ফুটবলারের অর্থ ও ফোন তুলে দিয়েছেন বাফুফে মহিলা ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ।

নেপালে সাফ জিতে দেশে ফিরে অস্বস্তিকর পরিস্থিতির শিকার হোন কৃষ্ণা, সানজিদা ও শামসুন্নাহার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  লাগেজ থেকে ৯০০ ডলার ও ৫০ হাজার টাকা হারান কৃষ্ণা ও সানজিদা। ৪০০ ডলার খোয়া যায় শামসুন্নাহারের। কৃষ্ণার লাগেজে ছিল সানজিদার ডলার। সেই টাকায় একটি আইফোন কেনার স্বপ্ন ছিল সানজিদার।

ডলার চুরির ঘটনায় মতিঝিল ও বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করেছিল বাফুফে। এরপরও টাকা ফেরত না নেওয়ায় বাফুফের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা এসেছিল। আজ সেই ক্ষতিপূরণের অর্থ তুলে দেয়া হয় তিন ফুটবলারের হাতে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, নিজ থেকে মেয়েদের সেই ক্ষতিপূরণ দিয়েছেন মাহফুজা আক্তার কিরণ।

হারানো টাকার চেয়ে বেশিই অর্থ পেয়েছেন তিন ফুটবলার। আইফোন কিনে দেওয়া হয়েছে সানজিদাকে। শামসুন্নাহার পেয়েছেন ১ লাখ টাকা। হারানো অর্থের চেয়ে বেশিই দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ পেয়ে হাসি ফুটেছে তাদের মুখে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন