1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনার দিনগুলিতে প্রেম ও স্বাধীনতা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

করোনার দিনগুলিতে প্রেম ও স্বাধীনতা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৬১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমাকে তুমি বিশ্বাস করতে পারছ না

আমিও তোমাকে বিশ্বাস করতে পারছি না

আমাকে তুমি ছুঁতে পারছ না আমিও পারছি না তোমাকে ছুঁতে

আমার হাত, হাতের আঙুল যেন না ছোঁয় আমার ঠোঁট, নাক, চোখ

আমাকে তুমি বুকের মধ্যে নিতে পারছ না সে তো আমিও পারছি না

শুধু ঝিরিঝিরি ইচ্ছেটা বয়ে যাচ্ছে

তুমুল আকাঙ্খ্যা নিয়ে চলে যাচ্ছে

অক্টোপাসের মতো সময়

দরজা বন্ধ করে হোম কোয়ারেন্টাইনে আছি

হোম কোয়ারেন্টাইন মানে কি?

জানলা বন্ধ করে আইসোলেশন তৈরি হচ্ছে

আস্তে আস্তে লকডাউন হচ্ছে আমাদের পৃথিবী

এ সব কথার মানে কি, অনুভূতির মা?

দ্যাখো, আমার মনের মধ্যে প্রবহমান নদী

নদীর নামটি ভালোবাসা

তুমি কিছুতেই ঝাঁপ দিতে পারছ না

সাঁতার কাটতে পারছ না

ঝিরিঝিরি ইচ্ছেটা বা বিরিশিরি যাওয়ার আকাঙ্খ্যা

চুপচাপ চলে যাচ্ছে

বসন্তে গাছের পাতা টুপটাপ ঝরে পড়ছে, উড়ে যাচ্ছে

এসময় আমাকে স্বাধীনতার কবিতা লিখতে বলো, কীভাবে?

২১ মার্চ, ২০২০করতে পারছ না আমিও তোমাকে বিশ্বাস করতে পারছি না

আমাকে তুমি ছুঁতে পারছ না আমিও পারছি না তোমাকে ছুঁতে

আমার হাত, হাতের আঙুল যেন না ছোঁয় আমার ঠোঁট, নাক, চোখ

আমাকে তুমি বুকের মধ্যে নিতে পারছ না সে তো আমিও পারছি না

শুধু ঝিরিঝিরি ইচ্ছেটা বয়ে যাচ্ছে

তুমুল আকাঙ্খ্যা নিয়ে চলে যাচ্ছে

অক্টোপাসের মতো সময়

দরজা বন্ধ করে হোম কোয়ারেন্টাইনে আছি

হোম কোয়ারেন্টাইন মানে কি?

জানলা বন্ধ করে আইসোলেশন তৈরি হচ্ছে

আস্তে আস্তে লকডাউন হচ্ছে আমাদের পৃথিবী

এ সব কথার মানে কি, অনুভূতির মা?

দ্যাখো, আমার মনের মধ্যে প্রবহমান নদী

নদীর নামটি ভালোবাসা

তুমি কিছুতেই ঝাঁপ দিতে পারছ না

সাঁতার কাটতে পারছ না

ঝিরিঝিরি ইচ্ছেটা বা বিরিশিরি যাওয়ার আকাঙ্খ্যা

চুপচাপ চলে যাচ্ছে

বসন্তে গাছের পাতা টুপটাপ ঝরে পড়ছে, উড়ে যাচ্ছে

এসময় আমাকে স্বাধীনতার কবিতা লিখতে বলো, কীভাবে?

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন