1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জবাবদিহিতা না থাকায় কেউই দায়িত্ব পালনে সচেতন নন: জি এম কাদের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জবাবদিহিতা না থাকায় কেউই দায়িত্ব পালনে সচেতন নন: জি এম কাদের

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

দেশের কোথাও জবাবদিহিতা নেই বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

সোমবার (৬ জুন) সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং আহতদের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফাইল এ দাবি করেন তিনি।

জি এম কাদের বলেন, দেশের কোথাও জবাবদিহিতা নেই। দলীয়করণের কারণে অযোগ্য ও অদক্ষরা গুরুত্বপূর্ণ পদে আসীন। আবার সব কাজই দুর্নীতির মাধ্যমে সম্পন্ন হয়, তাই জবাবদিহিতার কোনো সুযোগ থাকে না।

তিনি বলেন, জবাবদিহিতা না থাকায় কেউই দায়িত্ব পালনে সচেতন নন। সরকার দুর্নীতি ও দলীয়করণ বন্ধ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

বাংলাদেশে দুর্ঘটনা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করে জাপা চেয়ারম্যান বলেন, দু-এক দিন পরপরই দুর্ঘটনা ঘটছে, এ কারণেই দুর্ঘটনা মানুষের কাছে স্বাভাবিক মনে হয়।

দোয়া মাহফিলে অংশ নেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, শেখ মুহম্মদ সিরাজুল ইসলাম, রেজাউল ইসলাম ভূঁইয়া, আব্দুস সাত্তার মিয়া, মো. জহিরুল ইসলাম জহির প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন