1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এই অবৈধ সরকার সহজেই বিদায় হবে না: মির্জা ফখরুল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

এই অবৈধ সরকার সহজেই বিদায় হবে না: মির্জা ফখরুল

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ২৩৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে বিএনপি নেতা-কর্মীদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধমকাচ্ছেন। আপনাদের ভয়ানক পরিণতি হবে। সেই ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচতে জনগণের অধিকার ফিরিয়ে দেন। গুম-হত্যা বন্ধ করেন। খালেদা জিয়াকে মুক্তি দেন। তা না হলে আপনাদের কোনো দিন মুক্তি হবে না।

আজ শুক্রবার (৩ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় তিনি এ সতর্কবার্তা দেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী এবং জাগপা প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগ্রাসন প্রতিরোধ ও ভোটাধিকার প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক আলোচনার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা।

অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সতর্ক করে বিএনপির মহাসচিব বলেন, আমি ওবায়দুল কাদেরকে সতর্ক করতে চাই। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেন না। আপনারা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসুন। গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন। মানুষকে কথা বলতে দিন। অধিকার প্রয়োগ করতে দিন।

১৯৭৪ সালের দুর্ভিক্ষ হয়েছিল জানিয়ে বিএনপির এই নেতা বলেন, তখন খাদ্যশস্যের দাম বেড়েছিল। আজকে আবার খাদ্যশস্যের দাম বাড়ছে। খাদ্যের দাম বাড়ছে। মানুষের হাহাকার শুরু হয়ে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ আজ হাহাকার করছে। দেশে আবারও দুর্ভিক্ষের হাতছানি দেখা যাচ্ছে। আপনার জনরোষ থেকে বাঁচতে ইতিহাসের শিক্ষা নিয়ে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের ব্যবস্থা করুন।

আগামী নির্বাচনের আগে সকল রাজনৈতিক দলকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই অবৈধ সরকার সহজেই বিদায় হবে না। তাদেরকে বিদায় করতে হবে। তার জন্য ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। আবারও একটা যুদ্ধ করে দেশের মানুষকে মুক্ত করতে হবে। এই সরকার বিচার বিভাগ থেকে শরু করে নির্বাচন ব্যবস্থা সব ধ্বংস করেছে। একক নিয়ন্ত্রণ নিয়েছে। তাই এদের অধীনে আর কোন নির্বাচন হবে না।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের শুধু কারসাজি নয়, তাদের সরাসরি সম্পৃক্ততায় চালের দাম বেড়েছে। সরকারের মন্ত্রীও স্বীকার করেছেন যে সিন্ডিকেটের কারণে দাম বাড়ছে।

তিনি বলেন,আওয়ামী লীগ সরকারের অতীতের মতো আবারও খাদ্যের দাম বাড়ছে, দেয়ালের লিখন পড়ুন নয়তো সরকারের ভয়ানক পরিণতি হবে। গুম খুন নির্যাতনের পথ থেকে সরে আসুন। নয়তো পতন অনিবার্য।

জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত এর সঞ্চালনায় সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এলডিপি একাংশের সদস্য সচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ বক্তৃতা করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন