1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আলেম সমাজসহ ইসলামপন্থিরা যেকোনো বিপদে-দুর্যোগে মাঠে আছেন: চরমোনাই পীর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

আলেম সমাজসহ ইসলামপন্থিরা যেকোনো বিপদে-দুর্যোগে মাঠে আছেন: চরমোনাই পীর

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৩ মে, ২০২২
  • ২৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, গণকমিশনের লোকজনই দুর্নীতির সঙ্গে জড়িত। আজ সব মিডিয়ায় আসছে তাদের দুর্নীতি ও অর্থপাচারের ভয়াবহ চিত্র।

সোমবার (২৩ মে) রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ছোট পাইটি খানকা ও মাদরাসা শায়খ যাকারিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, দুর্নীতি ও অর্থপাচারের সঙ্গে কোনো আলেম জড়িত নন। যারা আলেম এবং কওমি মাদরাসার বিরুদ্ধে লেগেছে তারাই এসবের সঙ্গে জড়িত।

তিনি বলেন, আলেম সমাজসহ ইসলামপন্থিরা যেকোনো বিপদে-দুর্যোগে মাঠে আছেন। করোনায় মারা যাওয়াদের  দাফন-কাফন করেছে আলেম সমাজই। সিলেটে ভয়াবহ বন্যায় মাঠে কাজ করছে আলেম সমাজ। তথাকথিত গণকমিশন ও ঘাতক দালাল নির্মুল কমিটির কাউকে তো এসব কাজে দেখা যায় না।

চরমোনাই পীর বলেন, দেশে ইসলাম আছে আলেমদের জন্যই। যতদিন আলেম সমাজ থাকবে, দ্বীনি মারকাজগুলো চালু থাকবে, ততদিন দুনিয়া থাকবে। কাজেই আলেমদের বিরুদ্ধে কাজ করতে যাদের অন্তরে ভয় হয় না, তারা ইসলাম ও মানবতার দুশমন।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ ড. মুস্তাক আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন