1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আমরা দাবি করছি শুধু পি কে হালদার নয়, যারা তার অর্থপাচারে সহযোগী ছিলেন তাদেরও আইনের আওতায় আনতে হবে: মোশাররফ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

আমরা দাবি করছি শুধু পি কে হালদার নয়, যারা তার অর্থপাচারে সহযোগী ছিলেন তাদেরও আইনের আওতায় আনতে হবে: মোশাররফ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৬ মে, ২০২২
  • ২৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ফটো

অনলাইন ডেস্ক |

প্রশান্ত কুমার (পি কে) হালদারের শতকোটি টাকা পাচারে সরকারের উচ্চ পর্যায় থেকে সহায়তা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, পিকে হালদারের প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতে সরকার দলীয়দের হাত রয়েছে। তা না হলে একজন ব্যক্তির পক্ষে এই বিপুল অর্থ পাচার সম্ভব নয়।

সোমবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে গণতন্ত্র ফোরাম-এর উদ্যোগে ‘চলমান সংকট নিরসনে নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, আমরা দাবি করছি শুধু পি কে হালদার নয়, যারা তার অর্থপাচারে সহযোগী ছিলেন তাদেরও আইনের আওতায় আনতে হবে। পি কে হালদারের প্রভুদের জনগণের সামনে প্রকাশ করতে হবে। তারপরও প্রশ্ন থাকে পিকে হালদার কি একজন? সরকার একজন পি কে হালদারকে জনগণের সামনে দেখাচ্ছে, যাতে আমরা বলি সরকার পাচারকারীদের ধরছে।

সরকারের ইভিএম এ নির্বাচনের পরিকল্পনার সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, জনগণ আওয়ামী লীগ এর বিগত দুই নির্বাচনের যে কৌশল এটা জনগণের কাছে প্রকাশ পেয়ে গেছে। এখন নতুন কৌশল হচ্ছে ইভিএম। অনেক উন্নত দেশে যেখানে ইভিএম পদ্ধতি চালু করেছিলো, সেগুলোতে আইন করে বাতিল করা হয়েছে। আর আমাদের এখানে ঘুম নেই তাদের। আমাদের দেশের মানুষ ভোট দিতে নিজেই যেতে পারে না অথচ এখন ইভিএম এ ভোট দিবে।

গণতন্ত্র ফোরামা সভাপতি ভি.পি ইব্রাহীম এর সভাপতিত্বে  আলোচনা সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির চেয়ারপারস‌নের উপ‌দেষ্ঠা জয়নুল আবদীন ফারুক, নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আবু না‌সের মো. রহমতুল্লাহ প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন