1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আরব আমিরাতের নতুন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

আরব আমিরাতের নতুন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে রবিবার তিনি এই অভিনন্দন বার্তা পাঠান বলে প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চিঠিতে শেখ হাসিনা বলেন, প্রেসিডেন্ট পদে আপনার আসীন হওয়া এটাই বোঝায় যে আমিরাতের জনগণ ও ফেডারেল সুপ্রিম কাউন্সিল আপনার দক্ষ নেতৃত্ব ও গভীর প্রজ্ঞার উপর কতটা আস্থাবান।

শুক্রবার ৭৩ বছর বয়সে প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ানের মৃত্যু হলে পরদিন আরব আমিরাতের ফেডারেল সুপ্রিম কাউন্সিল নতুন প্রেসিডেন্ট হিসেবে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানকে নির্বাচিত করে।

নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশা জানান শেখ হাসিনা।

তিনি বলেন, ১৯৭১ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে আমাদের দ্বিপক্ষীয় সহযোগিতামূলক সম্পর্ক চমৎকার। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘ সময়ের পরীক্ষিত।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন