1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২৬০০ রুশ সেনা ও তাদের পরিবারের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

২৬০০ রুশ সেনা ও তাদের পরিবারের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৯ মে, ২০২২
  • ২২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

ইউক্রেনের বুচা শহরে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ এনে প্রায় ২ হাজার ৬০০ রাশিয়ান ও বেলারুশিয়ান সামরিক কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন নিষেধাজ্ঞার এ ঘোষণা দেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রুশ সামরিক বাহিনীর ২ হাজার ৫৯৬ সদস্য এবং বেলারুশের ১৩ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সেনা সদস্যদের পরিবারের সদস্যরাও এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, রুশ সামরিক অভিযানে বুচায় যারা সাধারণ নাগরিকের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সম্প্রতি রয়টার্স বুচা দখল করা সেনাদের বিস্তারিত উল্লেখ করে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।

ইউক্রেনের কর্মকর্তারা জানান, রুশ সেনারা বুচা ছেড়ে যাওয়ার পর শত শত বেসামরিক লোককে সেখানে মৃত অবস্থায় পাওয়া গেছে।

রুশ কর্মকর্তারা অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন