1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টুইটারে ফিরবেন না ট্রাম্প - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

টুইটারে ফিরবেন না ট্রাম্প

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ফিরবেন না বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে। ট্রাম্প বলেছেন, ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর তার অ্যাকাউন্ট আবার খুলে দেওয়া হলেও তিনি আর সেখানে ফিরবেন না।

সংবাদমাধ্যমটিকে এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী তিনি আগামী ৭ দিনের মধ্যে তার নিজস্ব ‘ট্রুথ সোশ্যাল’ নামের স্টার্টআপ প্রতিষ্ঠান ও নতুন সামাজিক যোগাযোগমাধ্যমে যোগ দেবেন।

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি টুইটারে যাচ্ছি না। আমি ট্রুথের সঙ্গে থাকব।

তিনি বলেন, ‘আশা করি, ইলন টুইটার কিনে নেবে। সে একজন ভালো মানুষ এবং সে এই প্ল্যাটফর্মের উন্নয়ন ঘটাবে। তবে আমি ট্রুথের সঙ্গেই থাকব।’

সহিংসতা আরও উসকে দেওয়ার ঝুঁকি বিবেচনায় ২০২১ এর জানুয়ারিতে স্থায়ীভাবে ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ।

পছন্দের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিতাড়িত হয়ে ট্রাম্প নিজস্ব প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করেছেন। তবে সফল হয়নি। ‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে ট্রাম্প’ নামের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি চালু হওয়ার ১ মাসের মধ্যেই বন্ধ হয়ে যায়।

এই মুহূর্তে শুধুমাত্র মার্কিন গ্রাহকদের জন্য ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মটি খোলা রয়েছে।

সোমবার টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা সিইও ইলন মাস্কের কাছে টুইটারের মালিকানা হস্তান্তরে প্রতিষ্ঠানটির বোর্ড সম্মত হয়। প্রস্তাবনা অনুসারে, টুইটারের শেয়ারহোল্ডাররা প্রতিটি শেয়ারের মূল্য হিসেবে নগদ ৫৪ দশমিক ২০ ডলার করে পাবেন।

এ সিদ্ধান্তের পর টুইটারের সব কর্মীদের নিয়ে আয়োজিত অল হ্যান্ডস বৈঠকে প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগরওয়ালকে এক কর্মী প্রশ্ন করেন, ‘মাস্ক কি ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট আবার চালু করবেন?’ জবাবে পরাগ বলেন, ‘চুক্তির পর আমরা জানতে পারব এই প্ল্যাটফর্ম ভবিষ্যতে কোন পথে হাঁটবে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন