1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আমরা এক বর্বর আদিম যুগে বাস করছি : রিজভী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

আমরা এক বর্বর আদিম যুগে বাস করছি : রিজভী

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ১৮১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

পুলিশের ভেতরে মানবতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মানবতা নেই বলেই আপনারা সকল শক্তি দিয়ে শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখছেন। কারণ শেখ হাসিনার টিকে থাকলে তা‌দের সব অবৈধ কর্মকাণ্ড টিকে থাকবে। এ জন্যে তিনি জনগণ, গণতন্ত্র ও নির্বাচনকে তোয়াক্কা করে না।

মঙ্গলবার (২৬ এপ্রিল) নয়াপল্টনের ভাসানী ভবনে জিয়া মঞ্চের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা এবং ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, আমরা এক বর্বর আদিম যুগে বাস করছি। নিউ মার্কেটের ঘটনায় হেলমেটধারী ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে অথচ মামলা দিল বিএনপি নেতাকর্মীদের নামে। কারণ আপনারা জনগণের পুলিশ ডিপার্টমেন্ট না। শেখ হাসিনার ব্যক্তিগত লাঠিয়াল বাহিনী। একেবারে ব্যক্তিগত লাঠিয়াল বাহিনী বলেই আজকে এ আচরণ করছেন।

কলাবাগান মাঠে শিশুরা খেলাধুলা করবে বলে উল্লেখ করে রিজভী বলেন, সেই মাঠ তারা রাখবে না। পুলিশ স্টেশন স্থাপন করবে। সেখানে একজন প্রতিবাদ করেছে বলে শিশুসহ ওই নারীকে ধরে নিয়ে গেছে। কেন? ঢাকা থেকে খেলার মাঠ, পানির লেক, পরিবেশ রক্ষা করার গাছ থাকবে না। আর মানুষ প্রতিবাদও করবে না! প্রতিবাদ করলে মা-ছেলেকে থানায় আটকে রাখবে। সাংবাদিকরা ওসিকে জিজ্ঞেস করেছিলেন যে কী মামলা হয়েছে। ওসি উত্তর দিতে পারেনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, নির্বাহী কমিটির সদস্য আবু তালেব প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন