1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এ বছরই শেষ বছর : টুকু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

এ বছরই শেষ বছর : টুকু

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগের মতো এমন স্বৈরাচার সরকার এ উপমহাদেশে নেই। তারা জোর করে ক্ষমতায় আছে। সরকারি সাংবিধানিক সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে

সোমবার সন্ধ্যায় রাজধানীর আসাদগেটে এক মিলনায়তনে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। ইফতারের আয়োজন করে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ শাখা ছাত্রদল।

টুকু বলেন, সম্প্রতি মার্কিন রিপোর্ট বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেছে। বিচার বিভাগ স্বাধীন নয় সেটাও বলেছে। যার প্রমাণ- প্রসহসনের মাধ্যমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, এ বছরই শেষ বছর। এ বছর যদি রাজপথ প্রকম্পিত করতে না পারি, লাখ লাখ লোককে রাস্তায় নামাতে না পারি তাহলে কিন্তু হবে না। আমরা লক্ষ্য স্থির করেছি বাংলাদেশে জাতীয় সরকার হবে। তবে, এর আগে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি ডা. এএসএম রাকিবুল ইসলাম আকাশ,
সাধারণ সম্পাদক ডা. লাবিদ রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. আবদুস সালাম প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন