1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সুইডেনে বিক্ষোভ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

সুইডেনে বিক্ষোভ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে সুইডেনের শহর নরসেপিংয়ে তিনজন আহত হয়েছেন। ইস্টার সানডে’তে বেশ কয়েকটি সুইডিশ শহরে ডানপন্থীদের পবিত্র কোরআন পোড়ানোর পরিকল্পনার জের ধরে সংঘর্ষের সৃষ্টি হয়। তাতে পুলিশের ছোড়া গুলিতে তিনজন আহত হন।

আল-জাজিরা জানিয়েছে, এই ঘটনায় সুইডিশ শহর নরসেপিং ও লিংকসেপিং থেকে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নরসেপিং থেকে ৮ জন এবং লিংকসেপিং থেকে গ্রেপ্তার হন ১৮ জন। সোমবার এক বিবৃতিতে এমনটাই জানায় দেশটির পুলিশ।

বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর নিক্ষেপের পাশাপাশি বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সতর্কতামূলক গুলি ছোড়ে।

নরসেপিংয়ের বিক্ষোভ সম্পর্কে পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘পুলিশ কয়েকটি সতর্ক গুলি ছোড়ে। তাতে তিনজন আঘাত প্রাপ্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কেউ মৃত্যু-ঝুঁকিতে নেই।’

পুলিশ আরও জানায়, ‘ওই আহত তিনজনকে অপরাধী সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।’ রোববার পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে।

এই সহিংসতার সূত্রপাত গত বৃহস্পতিবার। ডেনমার্কের কট্টর ডানপন্থী রাজনৈতিক দলের নেতা রাসমুস পালুদান এক বিক্ষোভ সমাবেশ আয়োজনের পর সহিংসতা শুরু হয়। ইস্টার সপ্তাহান্তে সুইডেন জুড়ে বেশ কয়েকটি সমাবেশ করার অনুমতি পেয়েছিলেন তিনি। যেখানে তিনি পবিত্র কোরআন পোড়ানোর ঘোষণা দেন।

রাসমুসের এই সমাবেশ প্রতিহত করতে পাল্টা বিক্ষোভ শুরু হয়। তাতে সুইডেনের বেশ কয়েকটি শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন