1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিচারের নামে যাতে অবিচার না হয়: জনপ্রতিনিধিদের রাষ্ট্রপতি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি

বিচারের নামে যাতে অবিচার না হয়: জনপ্রতিনিধিদের রাষ্ট্রপতি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

সালিশে বিচারের নামে যাতে অবিচার না হয় সেদিকে সতর্ক থাকতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

জনপ্রতিনিধি বিশেষ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সদস্যদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, আপনারা বিচারের নামে কখনো অবিচার করবেন না। জনগণ যাতে আপনাদের উপর আস্থা রাখতে পারে সে রকম কাজ করবেন।

তিনি রবিবার রাতে মিঠামইন উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।

রাষ্ট্রপতি হামিদ হাওর এলাকার আইন-শৃঙ্খলা পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার জন্য সবাইকে তাগিদ দেন।

তিনি মাদকমুক্ত পরিবেশ এবং বাল্যবিবাহ রোধে এলাকার সচেতন মানুষসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোরও নির্দেশ দেন।

এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম এবং নতুন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

‘হাওর এলাকার উন্নয়ন দেশের অন্যান্য এলাকার চেয়ে ভিন্ন ও জটিল। তাই আমাদের উন্নয়ন চাহিদা অনেক এবং ইচ্ছে করলে সকল চাওয়া পাওয়া পূরণ করা সম্ভব হয় না।’

রাষ্ট্রপ্রধান বলেন, হাওর এলাকার অবকাঠামো, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে উন্নয়ন প্রক্রিয়ার যথেষ্ট অগ্রগতি হয়েছে।

আবদুল হামিদ এলাকার জনস্বার্থ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন চাহিদা পূরণে পদক্ষেপ নেয়ারও আশ্বাস দেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হক প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন