1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চাঁদের কাছ থেকে নজরদারির প্রস্তুতি আমেরিকার (ভিডিও) - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

চাঁদের কাছ থেকে নজরদারির প্রস্তুতি আমেরিকার (ভিডিও)

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৪৭১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর আমেরিকাসহ পশ্চিমা বিশ্বের নিরাপত্তা সংক্রান্ত অনেক হিসেবই পাল্টে গেছে।

এ পরিস্থিতিতেই আমেরিকার বিমানবাহিনী জানিয়েছে, এবার চাঁদের কাছাকাছি এলাকা থেকে পৃথিবীর ওপর নজরদারি চালানো হবে। এ বিষয়ে একটি ভিডিও বিবৃতিও প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, এ বার চাঁদের আরও কাছাকাছি এলাকা (মহাকাশবিজ্ঞানের পরিভাষায়, ‘সিসলুনার অরবিট’) থেকে নজরদারি চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ধারণা করা হচ্ছে এই নজরদারির আওতায় আমেরিকা তো বটেই, বিশ্বের অন্যান্য দেশও থাকবে।

মার্কিন বিমানবাহিনী জানায়, পৃথিবীর কক্ষপথে থাকা অন্যান্য দেশের উপগ্রহগুলি আমেরিকার ওপর কী ভাবে কতটা নজর রাখছে, সেটাও তাদের নজরদারিতে আসবে। আর এর দায়িত্বে থাকবে আমেরিকার সেনাবাহিনীর নবগঠিত শাখা— ‘স্পেস ফোর্স’।

আমেরিকার বিমানবাহিনীর এয়ারফোর্স রিসার্চ ল্যাবরেটরির (এএফআরএল) ওই ভিডিও টি গত বৃহস্পতিবার প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ‘এখনো পর্যন্ত নজরদারির কাজ আমেরিকার সেনাবাহিনী চালায় ভূপৃষ্ঠের ওপরে ২২ হাজার মাইল (ব৩৫ হাজার কিলোমিটার) পর্যন্ত। যেখানে থাকে সব দেশেরই জিওস্টেশনারি উপগ্রহগুলি। এ বার মহাকাশ থেকে নজরদারির পাল্লা ১০ গুণ বাড়ানো হচ্ছে। যাতে অন্তত এক হাজার গুণ বেশি দূরত্ব পর্যন্ত আমেরিকার সেনাবাহিনীর নজরদারি পৌঁছে যেতে পারে। যা আসলে চাঁদ পর্যন্ত।’

আমেরিকার বিমানবাহিনীর রিসার্চ ল্যাবরেটরিতে ওই প্রকল্পের অধিকর্তা ব্রায়ান উইডেন বলেছেন, ‘প্রথমে জানার চেষ্টা হবে, চাঁদের আরও কাছাকাছি ওই এলাকা জুড়ে কোন কোন দেশের তৎপরতা কেমন। তার পর খতিয়ে দেখা হবে ওই এলাকায় অন্য দেশগুলির কাজকর্ম, গবেষণা আমেরিকার নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হয়ে উঠছে কি না, হলে তা কী কী ভাবে হচ্ছে।’

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন