1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আরব আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

আরব আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পৌঁছেছেন।

সোমবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে (স্থানীয় সময়) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর।

বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় এবং ২১ সদস্যের একটি চৌকস দল তাকে স্যাটিক গার্ড অব অনার প্রদান করেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকালে প্রধানমন্ত্রী ৮ মার্চ দুবাই এক্সিবিশন সেন্টার (ডিইসি) পরিদর্শন করবেন এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি শীর্ষ পর্যায়ের প্যানেল আলোচনায় যোগ দেবেন।

পরে, তিনি ডিইসিতে বাংলাদেশ প্যাভিলিয়ন এবং ইউএই প্যাভিলিয়ন পরিদর্শন করবেন।

সফর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ডিইসিতে সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

৯ মার্চ শেখ হাসিনা আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের মাদার অব নেশন শেখ ফাতিমা বিনতে মুবারকের সঙ্গে পৃথকভাবে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

সন্ধ্যায় তিনি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফরের দেয়া অভ্যর্থনায় নৈশভোজে যোগ দিবেন।

এছাড়া ১০ মার্চ সকালে প্রধানমন্ত্রী এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সংক্রান্ত এফএও আঞ্চলিক সম্মেলনে যোগ দিবেন বলে আশা করা হচ্ছে এবং সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের উদ্যোগে যৌথভাবে আয়োজিত বিজনেস ফোরামে যোগ দিবেন।

শেখ হাসিনা সফরের শেষ দিনে ১১ মার্চ প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে একটি নাগরিক সংবর্ধনায় যোগ দিবেন।

এছাড়াও, তিনি রাস আল খাইমায় বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

১২ মার্চ প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩০২-এর একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র: বাসস

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন