1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা টিকা দিতে এসে সড়ক দুর্ঘটনায় এক ছাত্র নিহত, দুইজন আহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

করোনা টিকা দিতে এসে সড়ক দুর্ঘটনায় এক ছাত্র নিহত, দুইজন আহত

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৩৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টারঃ

করোনা ভাইরাসের টিকা দিতে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত ও দুইজন আহত হয়েছে।বুধবার বেলা ১২ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।প্রতক্ষদর্শীরা জানান,বুধবার সকালে বরগুনার পাথরঘাটা থেকে যাত্রী নিয়ে বলেশ্বর পরিবহনের একটি বাস চট্রগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।পথিমধ্যে বার্থী নামক স্থানে একটি মোটরসাইকেলকে চাপা দিলে তিনজন আরোহী গুরুতর আহত হয়।তাদের আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অন্তর মৃধা নামের একজন মারা যায় ।
অপর দুই শিক্ষার্থী রেদওয়ান ফকির ও শান্তকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুর রহমান জানান,বুধবার সকালে বরগুনার পাথরঘাটা থেকে বলেশ্বর পরিবহন চট্রগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল।পথিমধ্যে বরিশাল-ঢাকা মহাসড়কের বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে একটি মোটরসাইকেলকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।হতাহতদের পরিচয় পাওয়া গিয়েছে এবং দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা গেলেও চালক ও সহযোগী পালিয়ে গিয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন