1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৩৬৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে ব্রাজিলে। তাতে বৈশ্বিক আক্রান্তের তালিকায় বড় উল্লম্ফন ঘটেছে দেশটির। উঠে এসেছে তৃতীয়স্থানে।

বাংলাদেশ সময় মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে। তাতে আক্রান্তের তালিকায় স্পেন ও যুক্তরাজ্যকেও টপকে গেছে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশটি।

ব্রাজিল থেকে ৩৫ হাজার বেশি আক্রান্ত নিয়ে দ্বিতীয়স্থানে আছে রাশিয়া। আগে থেকেই শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্ত ছাড়িয়েছে ১৫ লাখ।

মৃত্যুর তালিকায়ও ওপরের দিকে উঠে আসছে ব্রাজিল। ১৬ হাজার ৮০০ ছাড়ানো মৃত্যু নিয়ে তালিকায় ষষ্ঠস্থানে আছে দেশটি।

বিশেষজ্ঞরা বলছেন করোনা নিয়ে ব্রাজিলের প্রকৃত চিত্র আরও ভয়াবহ। দেশটিতে ব্যাপক হারে টেস্ট করা হলে করোনা আক্রান্ত আরও পনেরো বা এর বেশিগুণ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

কিন্তু পরিস্থিতি এখনো গায়ে লাগাচ্ছেন না ব্রাজিলের অতি ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো। করোনাভাইরাসকে ‘সামান্য ফ্লু’র সঙ্গে তুলনা করছেন তিনি। তার মতে, বিষয়টি নিয়ে ‘অতিরঞ্জিত’ হচ্ছে। করোনাভাইরাসের বাড়বাড়ন্ত অবস্থাতেও ডাউন উঠিয়ে দেওয়ার পক্ষপাতি তিনি।

অবশ্য এ ব্যাপারে উদ্যোগী হয়েছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশে নাগরিকদের ঘরে রাখতে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন